গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মণ্ডলপাড়া এলাকায় শনিবার বিকেলে অবৈধ দখলে থাকা প্রায় দেড় কোটি টাকার জমি উদ্ধার করেছেন বন কর্মকর্তারা।চন্দ্রা বন বিটের আওতাধীন উডলট বন বাগানের ৯ নম্বর প্লটম্যান মো. সাহাজুল ইসলাম জানান, কালিয়াকৈর রেঞ্জ অফিস থেকে আধা কিলোমিটার দূরে মণ্ডলপাড়া এলাকায় বন বিভাগের প্রায় দেড় একর জমি স্থানীয় আকরাম হোসেনসহ তিন-চার ব্যক্তি জবরদখল করে দেয়াল তৈরি করে। সাহাজুল বারবার বিট অফিসে গিয়ে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বনবিট কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। তৎকালীন বনবিট কমর্কর্তা হারুন-অর-রশিদ, বন প্রহরী মনির ও শাহজাহান সম্প্রতি বদলি হয়ে গেলে বিষয়টি কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তাকে জানালে শনিবার বিকেলে স্থানীয় চন্দ্রা বিট অফিসের কর্মকর্তারা বনরক্ষীদের নিয়ে বুলডোজার দিয়ে ওই বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেন।
খবর বিভাগঃ
অপরাধ ফিচার
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন