গাজীপুর কাশিমপুরের নয়াপাড়ার মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে ১৩
জন নিহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে মামলার করার নির্দেশনা চেয়ে রিট
দায়ের করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বেসরকারি সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন।
রিটে
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শ্রম সচিব, শিল্প সচিব, বিজিএমইএর সভাপতি ও
প্রধান বয়লার পরিদর্শকসহ ১৭ জনকে বিবাদী করা হয়েছে। সেইসাথে রিটটিতে
নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার জন্য অর্থ প্রদানের নির্দেশনাসহ বয়লার
আইনের বিধিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। আগামীকাল সোমবার
হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে
গঠিত বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর
আইনজীবী।
রিটকারীর আইনজীবী জানান, বয়লার
নিয়ে ১৯২৩ সালের একটি আইন ছিল। এ আইনে বয়লারের ব্যবহার নিয়ে একটি বিধিমালা
প্রণয়নের কথা রয়েছে। কিন্তু সেটা এখনো করা হয়নি। তাই এটি প্রণয়নের
নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া বয়লার নিয়ে আইনের বিধান অনুসরণে বিবাদীদের
ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল
জারির আর্জি জানানো হয়েছে।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন