সর্বশেষ
শুক্রবার, অক্টোবর ০৩, ২০২৫
গাজীপুর-২ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু: জননেতা মোঃ শাহাদাত হোসেন শাহিন
শুক্রবার, জুলাই ০৪, ২০২৫
গাজীপুরের কাশিমপুরে চাঁদা না পেয়ে গৃহে হামলা, ভাংচুর,লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ
বৃহস্পতিবার, জুলাই ০৩, ২০২৫
গাজীপুরের কাশিমপুরে চাঁদা না পেয়ে গৃহে হামলা, ভাংচুর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ
সোমবার, মার্চ ৩১, ২০২৫
দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাজী ছাইয়েদুল আলম বাবুল
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
আমাদের কিছু উচ্চাভিলাষী অফিসার ও তাদের অন্ধ আনুগত্যে পুলিশ সদস্যদের জীবন দিতে হয়েছে
আরও কঠোর হলো সংজ্ঞা, ৩ মাস পরিশোধ না করলেই ঋণখেলাপি
সব ধরনের ঋণ শ্রেণিকরণের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য হবে, বর্তমানে ঋণ ভেদে ৩ মাস বা ৬ মাস পর ঋণখেলাপি হচ্ছে, ৩ মাস কমানোর ফলে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার আশঙ্কা খেলাপি ঋণের সংজ্ঞা আরও কঠোর করা হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী কোনো ঋণ বা ঋণের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পর দিন থেকেই মেয়াদোত্তীর্ণ হবে। পরিশোধ বা নবায়ন করা না হলে ৩ মাস পর্যন্ত ঋণ মেয়াদোত্তীর্ণ থাকবে। ৩ মাস পর থেকে তা খেলাপি হিসাবে চিহ্নিত হবে। আগে ঋণের ধরন অনুযায়ী বিভিন্ন সময়ে খেলাপি হিসাবে চিহ্নিত করা হতো। এখন সব ধরনের ঋণই ৩ মাস মেয়াদোত্তীর্ণ থাকার পর পরিশোধিত বা নবায়ন করা না হলে তা খেলাপি হয়ে যাবে। বর্তমানে মেয়াদি ঋণসহ কিছু ঋণ খেলাপি হচ্ছে মেয়াদোত্তীর্ণ হওয়ার ৬ মাস পর। ফলে ঋণখেলাপি হওয়ার সময় ৩ মাস কমে গেল। এতে আগামীতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন এ নির্দেশনা আগামী বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
সূত্র জানায়, বাংলাদেশের খেলাপি ঋণের সংজ্ঞা নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলো আপত্তি করে আসছে। কারণ আন্তর্জাতিকভাবে কোনো ঋণ পরিশোধের দিন থেকে ৩ মাসের মধ্যে শোধ করা না হলে তাকে খেলাপি হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু গত সরকারের সময়ে খেলাপি ঋণ কমিয়ে দেখাতে বাংলাদেশে এটি ৬ মাস করা হয়েছে। মেয়াদী ঋণের ক্ষেত্রে ৯ মাস করা হয়েছিল। পরে আইএমএফের আপত্তির কারণে কিছু ঋণের ক্ষেত্রে ৩ মাস করা হলেও কৃষি ও মেয়াদি ঋণের ক্ষেত্রে ৬ মাস করা হয়। যা এখন পর্যন্ত বহাল রয়েছে।
এদিকে ৪ ডিসেম্বর ঢাকায় আসছে আইএমএফের একটি মিশন। ওই মিশন এবার খেলাপি ঋণ নিয়ে বেশি গুরুত্ব দেবে। কারণ আইএমএফের ঋণের শর্ত ছিল খেলাপি ঋণ কমানো। কিন্তু সরকার পরিবর্তনের পর খেলাপি ঋণ না কমে বরং আরও বেড়েছে। আইএমএফের ঋণের অন্যতম শর্ত হচ্ছে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানে উন্নীত করা। তাদের ওই শর্ত বাস্তবায়ন করতেই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানে উন্নীত করার মাধ্যমে আরও কঠোর করল। তবে খেলাপি ঋণের বিভিন্ন ধাপে ৩ মাস ছাড় দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, চলমান ঋণ, কৃষি ঋণ, মেয়াদি ঋণসহ সব ধরনের ঋণ বা ঋণের কিস্তি ১ এপ্রিল থেকে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পরদিন থেকেই তা মেয়াদোত্তীর্ণ বলে গণ্য হবে। নতুন সংজ্ঞায় মেয়াদোত্তীর্ণের তিনটি ধাপ সৃষ্টি করা হয়েছে। আগে ছিল একটি ধাপ। ঋণটি যাতে চূড়ান্তভাবে খেলাপি না হয় সেজন্য ব্যাংকগুলোকে তদারকি বাড়াতে এইসব ধাপ বাড়ানো হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রথম ধাপ হবে পরিশোধের নির্ধারিত দিনের পর দিন থেকে ১ মাস পর্যন্ত। দ্বিতীয় ধাপ হবে ১ মাসের বেশি থেকে ২ মাস পর্যন্ত। তৃতীয় ধাপ ঋণটি বিশেষ হিসাবে স্থানান্তর হয়ে যাবে। অর্থাৎ ঋণটি খেলাপি হওয়ার আগের ধাপে চলে গেল। কিস্তি পরিশোধের নির্ধারিত দিন থেকে ২ মাসের বেশি থেকে ৩ মাস পর্যন্ত বিশেষ হিসাবে থাকবে। এর মধ্যে ঋণ পরিশোধিত বা নবায়ন না হলে ৩ মাসের পর থেকে তা খেলাপি হিসাবে চিহ্নিত হবে। খেলাপি ঋণের তিনটি ধাপ রয়েছে। খেলাপি হওয়ার পর ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত নিম্নমান, ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত সন্দেহজনক এবং ১২ মাসের বেশি সময় খেলাপি থাকলে তা মন্দ ঋণ বা আদায় অযোগ্য ঋণ হিসাবে চিহ্নিত হবে।
খেলাপি হওয়ার পর প্রথমে ঋণ বা ঋণের অংশ বিশেষ নিম্নমানের হিসাবে শ্রেণিকৃত হবে। ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত ঋণটি পরিশোধিত বা নবায়ন করা না হলে নিম্নমান হিসাবে শ্রেণিকৃত থাকবে। ৬ মাসের বেশি থেকে ১২ মাস পর্যন্ত ঋণটি শ্রেণিকৃত থাকলে তা সন্দেহজনক ঋণ হিসাবে চিহ্নিত হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ খাতে ৬ মাস থেকে ৯ মাস সময় থাকে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এ খাতে ৩ মাস ছাড় দিয়েছে। কোনো ঋণ ১২ মাসের বেশি শ্রেণিকৃত হিসাবে থাকলে তা মন্দ বা আদায় অযোগ্য ঋণ হিসাবে চিহ্নিত হবে।
সার্কুলারে কিছু ঋণের ক্ষেত্রে প্রভিশনের হারও বাড়ানো হয়েছে। সব ধরনের নিয়মিত ঋণের বিপরীতে এক শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের বিপরীতে দশমিক ২৫ শতাংশ প্রভিশন রাখার বিধান ছিল। ফলে ব্যাংকগুলোর প্রভিশন রাখার পরিমাণ বাড়বে। কোনো ঋণ বিশেষ হিসাবে চলে গেলে ওইসব ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। কোনো ঋণখেলাপি হলে প্রথম ধাপে বা নিম্নমান হিসাবে শ্রেণিকৃত থাকলে তার বিপরীতে ২০ শতাংশ, সন্দেহজনক হলে তার বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ হিসাবে শ্রেণিকৃত হলে শতভাগ প্রভিশন রাখতে হবে।
কোনো ঋণ বা ঋণের অংশ বিশেষ খেলাপি হিসাবে চিহ্নিত হলে তার বিপরীতে আরোপিত সুদ হিসাব করে আলাদা একটি অ্যাকাউন্টে স্থগিত সুদ হিসাবে রাখতে হবে। এসব সুদ কোনোভাবেই আয় খাতে নেওয়া যাবে না।
শনিবার, মার্চ ০৮, ২০২৫
গাজীপুর মহানগরীর স্বেচ্ছাসেবক দল’কে সু-সংগঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শাহাদাত হোসেন শাহিন
সোমবার, এপ্রিল ১৫, ২০২৪
নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
চট্টগ্রামে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ছাত্রলীগের সাবেক এক কর্মী।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, এক ছাত্রলীগ নেতার করা মামলা তদন্তের জন্য আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন দুই বছর আগে। তদন্ত শেষে সিআইডি সাবেক ডাকসু ভিপি নুরুল হকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। আজ আদালত তা গ্রহণ করে নুরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৪ জুন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন সম্পাদক শাহরিয়ার ইয়াসির আরাফাত বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আসামিক করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১ জুন নূর বাংলা নিউজ বিডি নামের একটি পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে ‘কটূক্তি’ করেন এবং ফেসবুকে পোস্ট করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে সমগ্র বাংলাদেশসহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে।
