নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর-২ (সদর মেট্রো, বাসন মেট্রো, কাশিমপুর মেট্রো, কাউলতিয়া সাংগঠনিক থানা ও বাড়িয়া ইউনিয়ন) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির ময়দানে জোরালো আলোচনায় উঠে এসেছেন একজন সুপরিচিত, অভিজ্ঞ ও সফল রাজনীতিক—মোঃ শাহাদাত হোসেন শাহিন।
বহুমুখী রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা কালীন জাগো দলের সদস্য, গাজীপুর সদর থানা বিএনপি'র সাবেক বিপ্লবী সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ডাক্তার শাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য উত্তরসূরী, সাবেক ছাত্রনেতা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বর্তমান গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের দলের বিপ্লবী আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনগণের পাশে থেকে কাজ করা, অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে মোঃ শাহাদাত হোসেন শাহিন নিজেকে একজন জনদরদী, সৎ ও কর্মঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
গাজীপুর মহানগরের জনগণের মধ্যে এখন একটাই প্রত্যাশা—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন তাঁকে ধানের শীষের প্রতীক দিয়ে গাজীপুর-২ আসনে মনোনয়ন দেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ মনে করেন, তিনিই এই আসনে বিএনপির জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
খবর বিভাগঃ
গাজীপুর মহানগর
রাজনীতি

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন