আদা
আদা (ginger) -র উপকার সম্পর্কে কমবেশি আমরা সবাই-ই জানি। চলুন না! চটজলদি রিভিশান দিয়ে ফেলি!
ক্লান্ত মাংসপেশি ও শীতে কুঁচকে যাওয়া ত্বকের চিকিৎসায়, রক্তসঞ্চালন স্বাভাবিক করার জন্য আদা'র রস অতুলনীয়। গরম পানি তে চার টেবিল চামচ আদাকুচি
ফেলেদিয়ে ফুটিয়ে নিন। সেই পানিতে গোসল করুন।
মাংসপেশীতে খিঁচ ধরে আছে? মহিলাদের পিরিয়ডের সময় পেটে বাজেরকম ব্যথা হচ্ছে?
দুই টেবিলচামচ আদা পানিতে ১৫ মিনিট ফুটিয়ে নিয়ে মধু এবং লেবু'র হাল্কা রস মিশিয়ে
খান।
উজ্জ্বল ত্বক কে না চায়? বাজারের ফেইসওয়াশ তো আছেই! রান্নাঘরেও আছে! ১১৫গ্রাম ইপসম লবণ+১
উজ্জ্বল ত্বক কে না চায়? বাজারের ফেইসওয়াশ তো আছেই! রান্নাঘরেও আছে! ১১৫গ্রাম ইপসম লবণ+১
টেবিল চামচ কাগজী লেবুর রস+১ টেবিল চামচ আদাকুচি নিয়ে ১৫ সেকেণ্ড ব্যবধানে মাইক্রোওয়েভে গরম
করুন। উষ্ণ মিশ্রণটি মুখে, হাতে, গলায়লাগান। ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
লম্বা ভ্রমণের সময় জিনজার হাতে ফেরিওলা কে না দেখেছে? শুকনো আদাকুচি বমি'র ঔষধের থেকে বহুগুণে ভাল। তবে ভাল হয়, যদি নিজের বাসায় তৈরি আদাকুচি সাথে রাখতে পারেন। কারণ ফেরিওলার 'জিনজার' কতটুকুস্বাস্থ্যসম্মত কে জানে???
নিজের যত্ন নিন! সুস্থ্ ও সুন্দর থাকুন!
খবর বিভাগঃ
কৃষি
ফলের পুষ্টিকথা

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন