সন্তান ভূমিষ্ঠের তারিখ
জেনে নিন সন্তান ভূমিষ্ঠের সম্ভাব্য তারিখ
গর্ভবতী মহিলাদের অনেকেই হয়তো জানেন না তাদের সন্তান জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ জেনে রাখার একটা গুরুত্ব রয়েছে। সন্তান জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখকে ঘিরেই নিতে হবে সে প্রস্তুতি। ইচ্ছা করলেই জানা সম্ভব সন্তান ভুমিষ্টের সম্ভাব্য তারিখ। একটা সহজ হিসাবের মাধ্যমেই তারিখটি বের করা যায়। হিসাবের শুরুতেই গর্ভবতী হওয়ার পর শেষ মাসিকের প্রথম তারিখটি জেনে নিতে হবে। অর্থাৎ কোন মাসিকের পর আর মাসিক হয়নি। শেষবারের মতো যে মাসিকটি হওয়ার পর আপনি গর্ভবতী হয়েছেন সেই মাসিকের প্রথম তারিখটি জানতে হবে। এবার সেই তারিখটি থেকে পরের ৯ মাস গণনা করুন। এবার তার সঙ্গে আরও ৭ দিন যোগ করুন। এবার যে তারিখটি আপনি পাবেন সেটাই হচ্ছে সন্তান জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখ। সন্তান ভূমিষ্টের সম্ভাব্য তারিখ=গত মাসিকের প্রথম তারিখ+৯মাস+৭দিন।
বিষয়টিকে আরও সহজ করে ছক আকারে প্রকাশ করে দেওয়া হল। ছকের মধ্যে আড়াআড়িভাবে ১২টি ঘর রয়েছে। প্রত্যেকটি ঘরের মধ্যে ওপরে ও নিচে দুটি মাসের তারিখ উল্লেখ রয়েছে। ওপরে মাসের তারিখ থেকে শেষ মাসিকের প্রথম তারিখটি মিলিয়ে নিতে হবে। এবার লক্ষ করুন ওই তারিখটির সোজা নিচে নিচের লাইনের কোন তারিখটি রয়েছে। বামে ও ডানে তাকিয়ে ঠিক করে নিন তারিখটি কোন মাসের। এবার যে তারিখটি আপনি পেলেন সেটিই হচ্ছে সন্তান জম্ম নেওয়ার সম্ভাব্য তারিখ। ছকের মধ্যে লক্ষ করুন। ধরুন কারও শেষ মাসিকের প্রথম দিনটি হচ্ছে ১ জানুয়ারি ২০০০। ১ জানুয়ারীর সোজা নিচের তারিখটি ৮ অক্টোবর । তাহলে সন্তান ভূমিষ্ঠের সম্ভাব্য তারিখ হচ্ছে ৮ অক্টোবর।
| সন্তান ভূমিষ্ঠের সম্ভাব্য তারিখ বের করার ছক |
| জানুয়ারী ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ জানুয়ারী অক্টোবর ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ নভেম্বর |
| ফেব্রুয়ারি ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ফেব্রুয়ারি নভেম্বর ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ডিসেম্বর |
| মার্চ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ মার্চ ডিসেম্বর ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ০১ ০২ ০৩ ০৪ ০৫ জানুয়ারী |
| এপ্রিল ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ এপ্রিল জানুয়ারী ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ০১ ০২ ০৩ ০৪ ফেব্রুয়ারী |
| মে ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ মে ফেব্রুয়ারি ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ মার্চ |
| জুন ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ জুন মার্চ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ এপ্রিল |
| জুলাই ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ জুলাই এপ্রিল ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ মার্চ |
| আগষ্ট ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ আগষ্ট মে ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ জুন |
| সেপ্টম্বর ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ সেপ্টেম্বর জুন ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ জুলাই |
| অক্টোবর ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ অক্টোবর জুলাই ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ আগষ্ট |
| নভেম্বর ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ নভেম্বর আগষ্ট ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ সেপ্টেম্বর |
| ডিসেম্বর ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ডিসেম্বর সেপ্টেম্বর ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ অক্টোবর |
খবর বিভাগঃ
স্বাস্থ ও চিকিৎসা
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন