কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার অধীনে সফিপুর আন্দার মানিক সড়কে
বেহাল দশার সৃষ্টি হয়েছে। ওই সড়ক ভাঙ্গাচুড়ার ফলে চরম দুর্ভোগে পড়েছে ওই
সড়কগুলোতে চলাচলকারী লোকজন। চলাফেরায় সীমাহীন কষ্টের মধ্যে পড়তে হচ্ছে
তাদের। কালিয়াকৈর উপজেলার ৬টি আঞ্চলিক সড়কে যান চলাচলের অনুপযোগী হয়ে
পড়েছে। ওই ৬টি আঞ্চলিক সড়কের মধ্যে বেশিরভাগ এলাকায় সড়কের উপর খানাখন্দে
পরিণত হয়েছে। এর মধ্যে অভিভাবকহীন ওই সড়কের চলাচল অযোগ্য হয়ে পড়েছে।
বর্তমান সরকারের ডিজিটাল উন্নয়নের ছোঁয়া ওই সড়কে লাগেনি। বিভিন্ন স্থানে
পানি জমে দুই থেকে তিন ফুট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই গর্ত দিয়ে ভারী ও
মাঝারি আকারের যান চলাচল করতে গিয়ে ফেসে যাচ্ছে। এ সময় ওইসব সড়কটিতে যাত্রী
ও মালামাল বহনকারী ব্যক্তিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর, পৌরসভা ও
এলাকাবাসী সূত্রে জানা যায়, এ উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে আঞ্চলিক
সড়কগুলোর মধ্যে সফিপুর-আন্ধার মানিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অন্যতম
একটি সড়ক। ওই এলাকাসহ আশেপাশের শত শত যানবাহন প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল
করে। ওই সড়ক দিয়ে গাজীপুরের জিরানী, কাশিমপুরসহ ২০ থেকে ২৫টি এলাকায়
যাতায়াত করা যায়। ওই সড়কের কিছু অংশ পরেছে কালিয়াকৈর উপজেলা পরিষদ এলজিইডি ও
মৌচাক ইউনিয়নের আওতায়, কিছু অংশ পরেছে কালিয়াকৈর পৌরসভা এবং কিছু অংশ
পরেছে গাজীপুর সিটি করপোরেশনের সীমানা ঘেষে। ফলে তিনটি সীমানার কারণে সড়কের
উন্নয়নের কোন কাজই করা হয়নি। বিশেষ করে ওই সড়কের আন্দার মানিক পশ্চিমপাড়া
ব্রীজের উভয়পাশে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। শুকনো মৌসুমে সড়কে
পানি জমে যানচলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক মেরামত করার ব্যাপারে কারোও কোন
দায়িত্ব নেই। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা নাকি সিটি করপোরেশন কে সড়কের কাজ করবে
জনগন জানতে চায়?
সফিপুর-আন্দারমানিক সড়কের আন্দার মানিক
গ্রামটির সড়কের কিছু কাজ করে পৌরসভা, কিছু অংশ উপজেলা এলজিইডি। ফলে বিভিন্ন
দপ্তরের রশি টানাটানির ফলে রাস্তার কোন কাজই হচ্ছেনা। রাস্তার বেশীর ভাগ
ভাঙ্গা যান চলাচলে বিঘ্ন ঘটছে। কালভার্টের দুই পাশের কার্পেটিং উঠে গিয়ে
কাঁদায় পরিণত হয়েছে। পথচারীদের পায়ে হেটে যেতেও দুভোর্গ পোহাতে হচ্ছে।
সফিপুর-আন্দার মানিক সড়কের গাজীপুর সদরের জিরানী পর্যন্ত মাত্র ৫ থেকে ৭
কিলোমিটার সড়ক মেরামত অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
ওই সড়কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে
কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সরকার সাজ্জাদ কবীর বলেন,
আন্দারমানিক-সফিপুর সড়কটি প্রশস্ত কম থাকায় মেরামত কাজে সমস্যা হচ্ছে। তবে
সড়কটি অচিরেই মেরামতের ব্যবস্থা করা হবে।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান
বলেন, সড়কটি মেরামতের লক্ষ্যে টেন্ডারের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অনুমোদনের
জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান
রেজাউল করিম রাসেল জানান, ওই সড়কের বেশীরভাগ রাস্তাই পৌরসভার। পৌরসভা সড়ক
মেরামত করলেই বাকী অংশ নির্মাণ হয়ে যাবে। তারপরও স্থানীয় মৌচাক ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে মেরামতের ব্যবস্থা করা হবে।
খবর বিভাগঃ
খবর
