নকল আইফোন এর খবর ইতোমধ্যে
আমরা সবাই জানি। বেশ কয়েকদিন ধরে আমাদের গনমাধ্যমেও খবরটি বেশ ভালভাবে উঠে
এসেছে। নকল আইফোন মূলত তৈরী হচ্ছে সব সম্ভবের দেশ চীনে। আর ছড়িয়ে পড়ছে পুরো
বিশ্বে। বাংলাদেশও তার বাইরে নয়।
এখন জেনে নেয়া যাক নকল আইফোন এর প্রকারভেদ। এগুলো মূলত দুইভাবে নকল হয়।১. ক্লোন
২. রিকন্ডিশন্ড
দুই ধরনের ফোনই দেখতে অ্যাপল কম্পিউটার
ইনকরপোরেটেডের তৈরি আসল আইফোনের মতোই। ক্লোন আইফোন হাতে ধরে সহজেই বোঝা
যায় যে এটি নকল কারণ এগুলো ওজনে হালকা। কিন্তু রিকন্ডিশন্ড আইফোনগুলোর
ক্ষেত্রে বোঝার কোনো উপায় নেই যে এগুলো আসল না নকল। নষ্ট আইফোনের
মাদারবোর্ড, কেসিং ,নকল ব্যাটারি, নকল ডিসপ্লে এমনকি আইফোনের IMEI
নম্বরটি মিলিয়ে অ্যাপলের আসল বাক্সের মতো হুবহু বাক্স তৈরি করা হয়। তারপর
পৃথিবীর বিভিন্ন দেশে সেগুলো ছড়িয়ে দেয়া হয়।
এখন কেনার সময় আবশ্যই চিনতে হবে আইফোনটি আসল কি না। এর জন্য অবলম্বন করুন নিচের পদ্বতিগুলোঃ
১. আপনার আইফোনের Settings > General
> About এ গিয়ে দেখে নিন এর সিরিয়াল নাম্বার, IMEI/MEID এবং ICCID। আবার
IMEI দেখে নিতে পারেন এখান থেকে।
২. নতুন আইফোনের জন্য আইফোনটির পেছনে নিচের দিকে IMEI দেয়া থাকে যার প্রথম ১৪ ডিজিট হচ্ছে MEID। তবে কোন সিরিয়াল নাম্বার থাকে না।
৩. নকল আইফোন এ iTunes ব্যবহার করা যায় না।৪. অনেক সময় ডিসপ্লের আকার কিছুটা ছোট হয়ে আসে।
খবর বিভাগঃ
মোবাইল
