বালিশ চাঁপা দিয়ে আরাফাত হোসেন নামের দুই
মাস ১০দিনের শিশু পুত্রকে খুন করেছে তার পাষন্ড পিতা। পরে এলাকাবাসি ঘাতক
পিতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি
ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামে শনিবার দিবাগত রাতে।
খবর পেয়ে পুলিশ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য গাজীপুর শহীদ তাজইদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন
এবং ঘাতক পিতাকে গ্রেফতার করা হয়েছে।

কালিয়াকৈর
থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আতিকুর রহমান রাসেল বলেন, প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর তার শিশু পুত্রকে বালিশ চাঁপা দিয়ে হত্যা করেছে বলে
স্বীকার করেছে।
কালিয়াকৈর থানার অফিসার
ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব মিয়া জানান, শিশু পুত্রকে হত্যার অভিযোগে
শিশুটির বাবাকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা
হয়েছে। এঘটনায় মামরার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
খবর বিভাগঃ
খবর