গাজীপুরের কালিয়াকৈর
উপজেলার মুরাদপুর দক্ষিনপাড়া এলাকা থেকে বুধবার রাতে সাধু (৬৫) নামে এক
বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তার
গ্রামের বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে পুলিশ।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফাইজুর রহমান জানান, উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়া এলাকার ওসমানের বাড়ীতে সাধু নাম পরিচয় দিয়ে ওই কবিরাজ সেখানেই থাকতো। পরে বুধবার দিবাগত রাতে সে মারা যায়।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফাইজুর রহমান জানান, উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়া এলাকার ওসমানের বাড়ীতে সাধু নাম পরিচয় দিয়ে ওই কবিরাজ সেখানেই থাকতো। পরে বুধবার দিবাগত রাতে সে মারা যায়।
খবর
পেয়ে পুলিশ বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এছাড়া তার স্বজনদের মৌচাক ফাঁড়ি
অথবা ওই হাসপাতালে যোগাযোগ করতে অনুরোধ জানান ওই এসআই। প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে হাপানী বা যক্ষায় তিনি মারা যেতে পারেন।
খবর বিভাগঃ
খবর