শুক্রবার, জুলাই ২২, ২০১৬

কালিয়াকৈরে গাঁজাসহ দুই ভাই আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে উপজেলার মৌচাক বাস স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-টাঙ্গাইল সদর উপজেলার চর মাইঝাইল এলাকার শমসের ফকিরের ছেলে শহীদ পাগলা (৩৫) ও তার ছোট ভাই রহিম (২১)। আটককৃতরা উভয়ই উপজেলার মৌচাক এলাকায় ভাড়া থেকে মাদকের ব্যবসা করে বলে জানায় পুলিশ।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আনিস বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন