রবিবার, জুলাই ২৪, ২০১৬

কালিয়াকৈরে ফল ও বৃক্ষ মেলা উদ্বোধন-২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা চত্বরে রবিবার দুপুরে তিনদিন ব্যাপি ফল ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপজেলার বিভিন্ন এলাকার চাষীদের মাঝে বিনা মূল্যে ফল ও বৃক্ষের চারা বিতরন করেন। পরে ফল ও বৃক্ষ মেলার র‌্যালী বের হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার সহ প্রশাসনিকের বিভিন্ন কর্মকর্তারা।

শেয়ার করুন