রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য 'বিপজ্জনক হুমকি'। তাই জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াস গ্রহণ করতে হবে।
শুক্রবার রাজধানীতে ‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনেমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ’ শীষর্ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা কেবল দক্ষিণ এশিয়ার নয়, এটি গোটা মানবজাতির সমস্যা। একটি দেশ বা অঞ্চল এ সমস্যা এককভাবে মোকাবিলা করতে পারবে না।
কিয়োটো প্রটোকল ও প্যারিস চুক্তির বিষয়ে তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তনের সমস্যা থেকে পৃথিবীকে রক্ষা করতে বিশ্ব নেতারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। এখন সময় এসেছে সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রতিশ্রুতি রক্ষা করার।'
আবদুল হামিদ বলেন, পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষা সংক্রান্ত মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট ধারাবাহিকভাবে অর্থপূর্ণ বিচার করে চলছে । এ বিষয়ে বাংলাদেশের বিচার বিভাগ খুবই সংবেদনশীল। তাছাড়া পরিবেশ আদালতও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্যারিস চুক্তিতে স্বাক্ষর করা প্রথম দিকের দেশগুলোর একটি বাংলাদেশ। নিজস্ব সম্পদ থেকে ৪০০ মিলিয়ন ডলারের জলবায়ু তহবিল বাংলাদেশই প্রথম করতে পেরেছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এডিবির জেনারেল কাউন্সেল ক্রিস্টোফার স্টেফেন্স প্রমুখ।
এ সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আফগানিস্তান, ভুটান, নেপাল ও মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রধান বিচারপতিরা উপস্থিত ছিলেন।

খবর বিভাগঃ
রাজনীতি

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন