আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মজিবুর রহমানের সুযোগ্য পুত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হোসেন গতকাল সোমবার বিকেলে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, রোববার বেলা সাড়ে চারটা পর্যন্ত চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে এবং সাধারণ সদস্য পদে বেশ কয়েকজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, কালিয়াকৈর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী সজিব সরকার, ইউসুফ সরকার,লতিফ মির্জা প্রমূখ।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন