আমি প্রকৃতির, প্রকৃতি আমার, প্রাণের
স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এই শ্লোগানকে সামনে সারাদেশের ন্যায় গাজীপুরের
কালিয়াকৈরে বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২ টায়
কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা
চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে
উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
আজ দুপুর সাড়ে ১২ টায়
কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা
চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে
উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
আলোচনা
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও
মৌচাক বনবিট কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম
রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিয়া আক্তার শিমু, কালিয়াকৈর রেঞ্জ
কর্মকর্তা একেএম আজহারুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ূব
রানা, সাধারন সম্পাদক দৈনিক সমকালের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি এম তুষারী,
দৈনিক ভোরের ডাকের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুর রহমান আজিজ
প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন, কালিয়াকৈর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ও উপজেলা পরিষদের বিভিন্ন
দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন