বৃহস্পতিবার, জুন ০৮, ২০১৭

গাজীপুর জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ লাইনে গাজীপুর জেলা পুলিশ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশিদ পিপিএম, বিপিএম বারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড, রহমত আলী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি।আরো উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আক্তারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষ প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের উর্ধতন এবং ওলামা মাশায়েখবৃন্দ।গাজীপুর জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন।


শেয়ার করুন