বলা হয়ে থাকে, ‘হাকিম নড়ে তো, হুকুম নড়ে না।’ এখন দেখি, হাকিম আর হুকুম সবই নড়ে। প্রয়োজনে হাকিমও ওকালতি করে। সম্প্রতি বাংলাদেশে এ নিয়ে ব্যাপক কা- শুরু হয়েছে।বাংলাদেশের প্রধান হাকিম জনাব এস. কে. সিনহা খোদ এটর্নি জেনারেলের চেয়েও বেশী পরিমাণে সরকারের ওকালতিতে নেমেছেন। তিনি এজলাসে বসে আসামী পক্ষের আইনজীবীদের সামনে সরকার পক্ষের আইনজীবী ও তাদের সহকারীদের বকাঝকা করেছেন। তাদের উপস্থাপিত তথ্য বিবরণী সংশোধন করেছেন, যাতে আসামীর চুড়ান্ত শাস্তি নিশ্চিত হয়। এমন সময় আসামী পক্ষের আইনজীবীগণ অথর্ব হয়ে পড়েছিলেন। তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল। তারা শত চেষ্টা করেও অশ্রু ধরে রাখতে পারেনি।হাকিমের বকাঝকার বিষয়টি এটর্নি জেনারেলের সম্মানে আঘাত করে। তিনি হাকিমের ওকালতির জন্য নিজের স্বার্থ ছাড় দিতে রাজি নন। ফলে উভয়ের মাঝে একদফা বিত-াও হয়। তা পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে। দুজন পুর্ণ মন্ত্রী মহোদয় তাদের অবৈধ কর্মকা-ের সমালোচনা করেন। এখন উক্ত মন্ত্রীদ্বয়ই অন্যায়ভাবে আইনের জালে আটকা পড়েছেন। আর চোরে চোরে মাস্তুত ভাইয়ের মতো হাকিম ও এটর্নি জেনারেলের মধ্যে সম্পর্ক হয়েছে। তারা ইচ্ছেমতো নিজেদের পক্ষে রায় দিয়েছেন। তারা উভয়ে নিজেদের ওকালতির সফলতা ভোগ করছেন।
এতোক্ষণে হাকিমের অপসারণ শুধু নয়, অবৈধ ওকালতির জন্য সাজাও হয়ে যেতো; যদি বাংলাদেশে স্বাধীন গণতন্ত্র থাকতো।
লেখক সুদক্ষ হাকিম মহোদয়ের ওকালতির জন্য দুটি অনিস্পন্ন বিষয় রেখেছেন। এক. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং প্রাণদানকারী ত্রিশ লাখ শহীদ মুক্তিযোদ্ধা নাকি রাজাকার? দুই. বাংলাদেশে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা মাত্র দুই লাখ কেন? শুধু তারাই কি দেশের স্বাধীনতা এনেছেন?
এ্যাডভোকেট, ঢাকা। mrmostak786@gmail.com.
খবর বিভাগঃ
সম্পাদকীয়
সিরাজী এম.আর মোস্তাক এর লেখা
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন