শনিবার, নভেম্বর ০৩, ২০১৮

এফ.এম কম্পিউটার আইটিতে প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন

প্রতিবন্ধীদের হাতে কলমে দক্ষ করে গড়ে তুলতে এফ.এম কম্পিউটার আইটি শুরু করেছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং কোর্স। সিএসআইডি ও ক্রিয়েটিভ আইডির যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধীদের নিয়ে দুইটি ব্যাচে একযোগে প্রশিক্ষন কার্যক্রমের আয়োজন করেছে।
এতে থাকছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, এসইও সহ আউটসোর্সিয়ের নানা বিষয়। একজন প্রতিবন্ধী ঘরে বসে যেন কর্মস্থান তৈরি করতে পারে সেভাবে তাদের গড়ে তোলা হবে। গতকাল এসব কোর্সের ওরিয়েন্টশন সেসনে উপস্থিত ছিলেন, এফ.এম কম্পিউটার আইটি ব্যবস্থাপনা পরিচালক শেখ শহীদুল ইসলাম স্বপন কোর্স কো-অর্ডিনেটর সজিব আহমেদ, প্রশিক্ষক মাহির শাহরিয়ার প্রমূখ। এফ.এম কম্পিউটার আইটি ব্যবস্থাপনা পরিচালক শেখ শহীদুল ইসলাম স্বপন বলেন, আগামী নভেম্বরে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য আউটসোর্সিং সামিটে প্রতিবন্ধীদের অংশগ্রহনের সুযোগ থাকবে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে https://fmcomputerit.blogspot.com/ সাইটে। এর আগে এফ.এম কম্পিউটার আইটি থেকে প্রতিবন্ধীদের বেশ কয়েকটি ব্যাচ সমাপ্ত হয়েছে।

বিস্তারিত পড়তে নীচে ক্লীক করুন


শেয়ার করুন