মায়ানমারের মগজান্তা তাদের অনুসৃত বৌদ্ধ ধর্মের পবিত্রনীতি (জীব হত্যা মহাপাপ) লঙ্ঘন করে গত ২৫শে আগষ্ট রাখাইন প্রদেশস্থ আরাকানের রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর গণহত্যা শুরু করেছে। আরাকানের প্রাচীন ইতিহাস উপেক্ষা করে তারা রোহিঙ্গাদেরকে অবৈধ বাঙ্গালি অভিবাসী অভিহিত করেছে। লাখ লাখ অসহায় রোহিঙ্গাকে বাংলাদেশ সীমানায় পুশব্যাক করে আমাদের সার্বভৌমত্বে আঘাত করেছে। রোহিঙ্গাদের ফেরত প্রসঙ্গে তামাশার খেলা খেলছে। এমতাবস্থায় মগদের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে মানবতাবিরোধী মগপন্থি প্রেতাত্মারা প্রাধান্যলাভ করেছে। একটি সাধারণ প্রশ্ন ইস্যুতে দুজন নিরীহ শিক্ষককে কঠিন সাজা দিয়েছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বে সুস্পষ্ট আঘাত।
অতএব মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। অচিরেই রাবি সিন্ডিকেট মগদের প্রেতাত্মামুক্ত করুন। রাবি সিন্ডিকেটে মগপন্থি সদস্যদের সদস্যপদ বাতিল করে দেশপ্রেমিক সদস্যদের নির্বাচিত করুন।
শিক্ষানবিশ আইনজীবি, ঢাকা।
mrmostak786@gmail.com.
খবর বিভাগঃ
সিরাজী এম.আর মোস্তাক এর লেখা
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন