শনিবার, ডিসেম্বর ১৫, ২০১৮

যারা রাত জাগেন শুধু তারা পড়বেন।রাতের কবিতা।

রাতের কবিতা

আমি জেগে রই একা

সাথে জাগে রাত,

জাগে কুহেলিকা

আমি হাঁটি,

হাঁটে মোর ছায়া

আমি চেয়ে দেখি

ভুল সব মায়া !

আকাশ কুসুম

কোথায় সে ঘুম,

কোন অচিনপুরে

স্বপ্নের ধুম (?)

আকাশ তবু অন্ধ আলোয়

যত্নে পোষে তারার বলয়

তুমিও ঘুমাও, ঘুমায় তোমার নিজের পোষ্য ছায়া ,

আমি ফিরে দেখি স্মৃতির কারায় বন্দী সকল মায়া !


শেয়ার করুন