শুক্রবার, ফেব্রুয়ারি ১৯, ২০১৬

সেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন প্রাপ্তির জন্য করণীয়


নামের ছাড়পত্র গ্রহণ;
নির্ধারিত ফমর-বি তে আবেদন পত্র প্রদান (যা সংশি­ষ্ট জেলা হতে সংগ্রহ করা যাবে);
আবেদনপত্রের সাথে -২৯৩১-০০০০- ১৮৩৬ খাতে ৫০০০/- টাকার ট্রেজারী চালানের কপি সংযুক্তি;
আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র জমা দেয়া:-
সভাপতি এবং সাধারণ সম্পাদকের সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি-প্রতিটি কপি;
প্রাথমিক সাধারণ সভায় নাম নির্ধারণ সংক্রান্ত কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি- কপি;
বাংলায় সংস্থার গঠণতন্ত্র (প্রতি পৃষ্ঠায় সভাপতি /সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত)- কপি;
গঠনতন্ত্র কার্যকরী পরিষদ অনুমোদন সংক্রান্ত সভার কার্যবিররণীর সত্যায়িত অনুলিপি- কপি;
কার্যকরী পরিষদ গঠন সংক্রামত্ম সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর যুক্ত নামের তালিকার সত্যায়িত অনুলিপি- কপি;
বর্ণিত কার্যবিবরনীসমূহ রেজুলেসন খাতায় লিপিবদ্ধ করে সকল সদস্যদের স্বাক্ষরযুক্ত রেজুলেশনের সত্যায়িত ফটোকপি- কপি;
কার্যকরী পরিষদ সদস্যদের নাম, পদবী, পেশা, ঠিকানা (বর্তমান) নিজ স্বাক্ষরযুক্ত তালিকা- কপি;
কার্যকরী পরিষদ সদস্য তালিকার সাথে সভাপতি, সম্পাদক কোষাধক্ষের সত্যায়িত ছবি- প্রতিজনের কপি;
সাধারণ সদস্যদের নাম, পিতা, মাতা, স্বামী (প্রযোজ্য ক্ষেত্রে)’ নাম, পেশা, স্থায়ী বর্তমান ঠিকানা এবং নিজ স্বাক্ষরযুক্ত তালিকা- কপি
সম্পর্ক বিষয়ক প্রত্যয়ন পত্র- কপি।
বর্তমান ভবিষ্যৎ কর্মসূচী (কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতিসহ) প্রতিটি কপি;
প্রতিষ্ঠাতা সদস্যদের অতীত সেবামূলক কাজের বিবরণ (যদি থাকে) কপি;
সংস্থার নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরণ (ম্যানেজারের প্রত্যয়ন পত্রসহ) কপি;
সংস্থার কার্যালয়ের জমির দলিল/১৫০ টাকার ষ্টাম্পে ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি- কপি;
সংস্থার আসবাবপত্রের বিবরণী - কপি;
সংস্থার সাধারণ সভায় অনুমোদিত সম্ভাব্য বাজেট (আয়-ব্যয়ের)- কপি;
স্থানীয় ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সুপারিশ পত্র- কপি;
সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক কার্যকরী পরিষদের কর্মকর্তাগণ একই পরিবারের সদস্য নন মর্মে প্রত্যয়ন পত্র- কপি;
সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক সংস্থার সদস্যদের স্বাক্ষর সঠিক মর্মে অঙ্গিকার নামা- কপি;
সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক সমাজসেবা অধিদফতর ছাড়া কোন সংস্থার নিবন্ধন গ্রহণ করলে বা কোন বৈদেশিক সাহায্য গ্রহণ করার সাথে সাথে নিবন্ধন কর্তৃপক্ষকে অবহিত করা হবে মর্মে অঙ্গিকার নামা- কপি


শেয়ার করুন