ক) ভুমিহীন,ছিন্নমূল, হতদরিদ্র, প্রতিবন্ধী, অবহেলিত, মানুষের কল্যানে এগিয়ে চলা ও সমাজের বিকলাঙ্গ ও প্রতিবন্ধি নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
খ) দারিদ্রতা বিমোচন, দুস্থদের সহায়তা, নিন্মবৃত্তদের আর্থিক উন্নয়ন, সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও সমাজের প্রতিবন্ধি ছোট উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
গ) শিক্ষার মান উন্নয়ন, সাস্থ সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও সমাজের দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও দারিদ্র-পিড়ীত মানুষদের জন্য বিশুদ্ধ পানি, স্যানিটেশন নিশ্চিত ও পুষ্টি, স্বাস্থ্য পরিসেবা চর্চা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান দান করা।
ঘ) অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিকরণ ও বাংলাদেশের প্রতিটি অঞ্চলে পরিবেশ সংরক্ষণ এবং পুনরুদ্ধার এর লক্ষ্য সামাজিক বনায়ন ও নার্সারী প্রোগ্রাম বা পুনঃ বনসৃজন বা বনায়ন চালু করা।
ঙ) গ্রামীন জনগোষ্ঠির কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌছে দেওয়া ও দেশীয় এবং ধর্মীয় সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা, বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতার আয়োজন এবং মুদ্রণ ও ই-মিডিয়ায় শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা।
চ) কৃষি উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন ও খেলার মাঠ তৈরী ও বাংলাদেশের কৃষি ও মৎস শিল্পে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ভিত্তিক কার্যক্রম (যেমন : স্থায়িত্বশীল কৃষি/মৌ-চাষ/ রেশম চাষ/ মৎস চাষ/ মাছের চাষ / পশু পালন / হাঁস-মুরগী পালন/ ছাগল পাল ) গ্রহণ করা (পার্বত্য চট্টগ্রাম এলাকাও এর অন্তর্ভূক্ত থাকবে)।
ছ) মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও কারামুক্ত কয়েদীদের কল্যাণ ও পুনর্বাসন ও মাদকবিরোধী প্রচারণা এবং চেতনা গঠনমূলক প্রকল্প গ্রহণ করা। তাছাড়াও মাদকাসক্তদের চিকিৎসা এবং পুনর্বাসন।
জ) মানবতাবোধ ও সামজিক বন্ধন বৃদ্ধিকরণ ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্কদের শিক্ষা ব্যবস্থা ও দরিদ্র, প্রতিভাবান ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা।
ঝ) ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান, সমাজের বিকলাঙ্গ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধি, দুঃস্থ, অসহায়-বিধবা, অক্ষম কল্যাণ এবং উন্নয়ন, তালাকপ্রাপ্ত মহিলা ও শিশুদের সাহায্য করা।
ঞ) নারী, শিশু ও যুব কল্যাণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও পরিবার পরিকল্পনা / পরিবারের উন্নয়ন এবং কল্যাণ এর ব্যবস্থা করা।
ট) ভিক্ষুক ও দুঃস্থ ও সামাজিক অসমথ, বৃদ্ধ ও দৈহিক অসমর্থ ও শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ।
ঠ) যুগোপযোগী পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে এবং যুবশক্তিকে দক্ষ ও স্বাবলম্বী করার পদক্ষেপ নেয়া এবং একে অপরকে স্বেচ্ছায় অনুদান প্রদান ভিত্তিতে প্রাথমিক পুঁজি গঠনে উদ্বুদ্ধ করা। যুবশক্তিকে স্বনির্ভর স্বাভলম্বি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
ড) সমাজের দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত, নির্যাতিত মানুষদের মানবাধিকার নিশ্চিত করা।
ঢ) আইনগত শিক্ষা / আইনগত সহায়তা / গণতন্ত্র সম্পর্কে সচেতনতা / ভোটারদের শিক্ষা / নিবার্চন পযবের্ক্ষণ, দরিদ্রদের বিনামূল্যে আইনি সাহায্য করা ও প্রশাসনিক ন্যায্য-বিচার নিশ্চিৎ করা।
ণ) সমাজের দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত, নির্যাতিত মানুষদের অপুষ্টিজনিত চিকিৎসা নিশ্চিত করা, উন্নত ও স্বল্প ব্যয়ে চিকিৎসা প্রদান ও মেডিকেল শিক্ষা প্রসারের লক্ষ্যে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন ও পরিচালনা করা।
ত) জনস্বাস্থ্য কর্মসূচীঃ নিরাপদ পানীয় জল, স্যানিটেশন, টীকাদান, প্রাথমিক স্বাস্থ্য সেবা, মা ও শিশুর স্বাস্থ্য সেবা, অ-পুষ্টিরোধকরন ইত্যাদি।
অঅ) পানি সম্পদ ব্যবস্থাপনা / কৃষির জন্য সেচের উন্নয়ন, স্থায়িত্বশীল ভূমি ব্যবহার, ভূমি ব্যবস্থাপনা এবং কৃষি সংস্কারের উন্নয়ন।
ইই) সমাজের যেসব ভিক্টিম এসিড সহিংসতায় জর্জরিত, তাদের সর্বাত্মক সহায়তা করা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
ঈঈ) সামাজিক ব্যাধিসমূহের বা অসামাজিক ক্রিয়াকলাপ সমূহের (যেমন : যৌন নিপিড়ন/হয়রানি/সন্ত্রাস, ইভ টিজিং, আঁচড়ান, উত্ত্যক্ত, জ্বালাতন, বিরক্ত করা, গোলমাল, লাঞ্চনার ক্রিয়াকলাপ, পারিবারিক হিংস্র আচরন, রাস্তার হয়রানি, উগ্র/ফ্যাসিবাদ ক্রিয়াকলাপ, মাদকাসক্তি, অভদ্র/অমার্জিত/অশালীন পোষাক, শিশু অপব্যবহার, শিশু/মানব পাচার, শিশু শ্রম, এসিড নিক্ষেপ, যৌতুক/পণ প্রথা, ঘুষ/উৎকোচ, নারী/শিশু/গৃহ-পরিচারিকা নির্যাতন, গুজব রাটানো/ছড়ানো, ঘোঁট করা, কিডনাফ, ধর্ষণ, আত্মহত্যা, শরীর/পোষাক নিয়ে অশালীন মমত্মব্য, প্রকাশ্যে ধুমপান, সাম্প্রদায়িকতা, সামাজিক বৈষম্য ইত্যাদি ) প্রতি ইতিবাচক ও কার্যকরী পদক্ষেপ নেয়া এবং অভিভাকদের মাঝে মটিভিশন মূলক প্রকল্প গ্রহণ করা।
উউ) পতিতাবৃত্তি রোধে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
ঊঊ) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিশু শ্রম বন্ধের জন্য বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা।
