হাশরের
দিন বলিবেন
খোদা-
হে
আদম সন্তান
তুমি
মোরে সেবা কর
নাই যবে ছিনু
রোগে অজ্ঞান।
মানুষ
বলিবে -
তুমি
প্রভু করতার,
আমরা
কেমনে লইব তোমার
পরিচর্যার
ভার?
বলিবেন
খোদা-
দেখনি
মানুষ কেঁদেছে
রোগের ঘোরে,
তারি
শুশ্রুষা করিলে
তুমি যে সেথায়
পাইতে মোরে।
খোদা
বলিবেন-
হে
আদম সন্তান,
আমি
চেয়েছিনু ক্ষুধায়
অন্ন,
তুমি
কর নাই দান।
মানুষ
বলিবে-
তুমি
জগতের প্রভু,
আমরা
কেমনে খাওয়াব
তোমারে,
সে
কাজ কি হয় কভু?
বলিবেন
খোদা-
ক্ষুধিত
বান্দা গিয়েছিল
তব দ্বারে,
মোর
কাছে তুমি ফিরে
পেতে তাহা যদি
খাওয়াইতে তারে।
পুনরপি
খোদা বলিবেন-
শোন
হে আদম সন্তান,
পিপাসিত
হয়ে গিয়েছিনু
আমি,
করাও
নি জল পান।
মানুষ
বলিবে-
তুমি
জগতের স্বামী,
তোমারে
কেমনে পিয়াইব
বারি,
অধম
বান্দা আমি?
বলিবেন
খোদা-
তৃষ্ণার্ত
তোমা ডেকেছিল
জল আশে,
তারে
যদি জল দিতে
তুমি তাহা পাইতে
আমায় পাশে।
খবর বিভাগঃ
কবিতা
