গাজীপুরের
কালিয়াকৈর সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৩৪ তম বিসিএস আনসার
কর্মকর্তাদের ১৫ মাস মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার
বেলা সাড়ে ১১টায় একাডেমির অফিসার্স মেস মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদদ্বোধন করেন।
আনসার ভিডিপি একাডেমি’র উপ-মহাপরিচালক
একেএম মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের
চেয়ারম্যান প্রফেসর ড. দেলোয়ার হোসেন এবং আনসার ও ভিডিপি বাহিনীর উর্ধ্বতন
কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন আনসার একাডেমি’র উপ-মহাপরিচালক (একাডেমি) ড. ফোরকান উদ্দিন আহমদ।
প্রশিক্ষণে ২৩ জন বিসিএস কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে
প্রধান অতিথি তার বক্তব্যে, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে
লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করার
আহবান জানান।
খবর বিভাগঃ
খবর
