বুধবার, জুলাই ০৬, ২০১৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল ফারুক খান এমপির শুভেচ্ছা বাণী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ ১ আসনের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল ফারুক খান এমপি। শুভেচ্ছা বাণীতে কর্নেল ফারুক খান এমপি। দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
ঈদুল ফিতরের প্রাক্কালে বুধবার কর্নেল ফারুক খান এমপি। এ শুভেচ্ছা বাণী দেন।খবর ভাওয়ালবার্তা.কম এর।
কর্নেল ফারুক খান এমপি তাঁর বাণীতে বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উত্সব ঈদুল ফিতর উপলক্ষে আমি গোপালগঞ্জ ১ আসনের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।’
এসময় তিনি বলেন এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।তিনি বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’

কর্নেল ফারুক খান এমপি তাঁর বাণীতে আরও বলেন ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। তিনি ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানান।এবং ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে কর্নেল ফারুক খান এমপি। আশা প্রকাশ করেন। পবিত্র ঈদুল ফিতরে তিনি সবার আনন্দ ও কল্যাণ কামনা করেন।

শেয়ার করুন