গাজীপুরের কালিয়াকৈরে সোমবার সন্ধ্যায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক পথচারী
নিহত হয়েছে। আনুমানিক ৪৭ বছর বয়সের নিহত ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বাবলু শেখ জানান, কালিয়াকৈরের হিজলতলী ব্রীজ এলাকায় সোমবার সন্ধ্যায় এক ব্যাক্তি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ওই পুরুষ ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।

খবর বিভাগঃ
খবর