মঙ্গলবার, আগস্ট ০২, ২০১৬

কালিয়াকৈরে পিকআপ চাপায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ চাপায় অজ্ঞাত পরিচয় (২৫) বছরের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আক্তার হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে কোনাবাড়ি থেকে একটি পিকআপ চন্দ্রার দিকে যাচ্ছিল। পিকআপটি চন্দ্রা জোড়াপাম্প এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ওই যুবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের যুবক মারা যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এছাড়া ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন