গাজীপুরের কালিয়াকৈরে
একটি সিএনজি পাম্পের ১৮ লাখ টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে ছিনতাইয়ের কবলে
পড়ে। এসময় টাকা ছিনতাই করতে ব্যর্থ হয়ে ছিনতাইকারীরা গুলি চালায়। এতে
সিএনজি পাম্পের অফিস সহকারি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে
উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আশরাফুল আলম (৫৪) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন নাটোয়াপাড়া এলাকার মৃত. ইজ্জত আলীর ছেলে এবং কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার নর্থ-বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের অফিস সহকারি হিসেবে কর্মরত।
গুলিবিদ্ধ আশরাফুল আলম (৫৪) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন নাটোয়াপাড়া এলাকার মৃত. ইজ্জত আলীর ছেলে এবং কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার নর্থ-বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের অফিস সহকারি হিসেবে কর্মরত।
নর্থ বেঙ্গল
সিএনজি ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মোঃ শাহ আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, সকাল
সাড়ে ১০টার দিকে পাম্প থেকে অফিস সহকারি আশরাফ ১৮ লাখ টাকা নিয়ে ২০০গজ
পূর্বে এক্সিম ব্যাংক মৌচাক শাখায় জমা দিতে বের হয়। পাম্পের পূর্ব পাশে
গিয়ে টাকা নিয়ে গাড়ীতে উঠার সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা চারজনের এক দল
দূর্বৃত্ত তাকে ধরে প্রকাশ্যে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময়
টাকার ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে আশরাফের পায়ে দুটি গুলি করে মোটরসাইকেল
যোগে দ্রুত পালিয়ে যায় দূর্বৃত্তরা।
পরে স্থানীয়রা ও পাম্পের অন্যান্যরা এগিয়ে
এসে তাকে উদ্ধার করে প্রথমে মৌচাক সুফিয়া জেনারেল হাসপাতালে এবং পরে
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে
ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোঁসা উদ্ধার করে।
কালিয়াকৈর
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান,
ঘটনার পর থেকে ছিনতাইকারীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসানো
হয়েছে। এছাড়া ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
খবর বিভাগঃ
খবর
