গাজীপুরের কালিয়াকৈরে বেটারী চালিত একটি অটোরিকশা উল্টে মিসিল বেপারী (৭০)
নামে এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক
সড়কের চন্ডীতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মিসিল বেপারী গাজীপুরের
কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকার মৃত. রাইজ উদ্দিন বেপারীর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মিসিল বেপারী বাড়ী থেকে কাচা বাজার আনতে উপজেলার বলিয়াদী বাজারে যায়। কেনাকাটা শেষ করে বাজার থেকে একটি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। অটোরিকশাটি কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের চন্ডীতলা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাঁদে পড়ে যায়। এতে যাত্রী মিসিল বেপারী গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

কালিয়াকৈর উপজেলাধীন আটাবহ
ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য মোঃ জহিরুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, হাসপাতাল থেকে লাশ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
খবর বিভাগঃ
খবর