শনিবার, নভেম্বর ১৯, ২০১৬

মিম এবার আইটেম গার্ল

প্রথমবারের মতো আইটেম গানে কোমর দোলালেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি নাটকের একঝাঁক তারকা নিয়ে শুটিং করা হল তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ ছবির আইটেম গানের। এতে মিমের সঙ্গে নাচতে দেখা যাবে টিভি অভিনেতা মীর সাব্বির, মিশু সাব্বির ও ইরফান সাজ্জাদকে। পাশাপাশি এ ছবিতে অভিনয়ও করেছেন তারা। শুধু আইটেম গানের নাচেই নয়, গানটির কোরিওগ্রাফিতেও মিম ছিলেন বলে জানা গেছে। এ গানে মিমকে প্রফেশনাল আইটেম গার্লদের মতোই গ্ল্যামারাস লুকেই দেখা যাবে বলে পরিচালক জানান। প্রথমবার আইটেম গানে পারফর্ম প্রসঙ্গে মিম বলেন, ‘মূলত গল্পের প্রয়োজনেই আইটেম গানটি রাখা হয়েছে। বেশ হইহুল্লোড় করেই গানটির শুটিং করেছি আমরা। এতে আমাকে দারুণ এক রূপে দেখতে পাবেন দর্শক।’ ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিটির সঙ্গীত আয়োজন করেছেন এসআই টুটুল। ২০১৭ সালের জানুয়ারি মাসে ছবিটি মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন