বেশ কিছুদিন থেকেই মনের ভেতরে তীব্র সন্দেহ বাসা বেঁধেছিলো। তবে হাতেনাতে
প্রমাণ না-পাওয়ায় কিছু বলা যাচ্ছিল না। সুযোগ এসে গেল একদিন। সেদিন
স্বামীকে আর ছেড়ে কথা বললেন না স্ত্রী।হাতে নাতে প্রমাণ পেলেন স্বামী অন্য মহিলার সঙ্গে চ্যাট করতেই ব্যস্ত। তার
পরেই স্ত্রী নিলেন সেই পদক্ষেপ। তিনি যা করলেন, তা জানলে যে কোনও স্বামী আর
অন্য মহিলার সঙ্গে চ্যাট করার সাহস দেখাবেন না।
চিনের ওই মহিলা স্বামীকে বাধ্য করেন
অন্তর্বাস পরতে। এখানেই শেষ নয়। স্বামীর মাথায় তিনি পরিয়ে দেন স্যানিটারি
ন্যাপকিন। স্বামীর ওই বীভৎস বেশের ভিডিও করেন স্ত্রী। তারপর তা সোশ্যাল
মিডিয়ায় ছেড়ে দেন। ভিডিওতে দেখা যায়, অস্বস্তিতে, লজ্জায় কুঁকড়ে গিয়েছেন
স্বামীটি।
আর স্ত্রী একের পর এক প্রশ্ন
করে চলেছেন। হাঁটু মুড়ে বসে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছেন স্বামী। স্ত্রীকে
তিনি কথা দিয়েছেন, আর কখনও তিনি এরকম করবেন না।
খবর বিভাগঃ
ইন্টারনেট রঙ্গ
