পারু কেমন আছ তুমি? একবারও কি ভুলেও তোমার মনের দোয়ারে সেই ফেলে আসা দিনগুলো আমারই মত কড়া নাড়ে না! কতটা বছর কোন অভিমানে নিজেকে আড়াল করে রাখছ জানা নেই। তোমার হাতে কিনে দেওয়া চশমাটার কাচ হাত থেকে পড়ে ভেঙ্গে গেল। চশমার ফ্রেমটা মলিন হয়ে গেছে, এটাই তোমার একমাত্র স্মৃতি যে আমায় সারাক্ষণ জড়িয়ে রাখতো।পারু, এই পারু! আমি তো প্রেমিক নই! প্রেম তো অনেক কঠিন বস্তু। কেন ভুলতে পারিনা তোমায় বল পারু? তোমার শুন্যতা পুরণ করার ব্যর্থ চেষ্টা আমি করিনা কারণ আমার এটাই কেন জানি মনে হয় পারু তো একজনই।পারু আমি কাদতে পারিনা চিৎকার করে, লোক লজ্জার ভয়ে নিজেকে আড়ালও করে রাখতে পারিনা কেমন ভিতরে ভিতরে একটা ছেলেমানুষী তাড়া করে বেড়ায় যখন ঘুমাতে যাই।তোমার মনে আছে পারু? ঐ যে একদিন ভাপা পিঠা, চিতই পিঠা তৈরী করছিলে আর তোমার হাতে লাগানো লাউ গাছের প্রথম লাউ আর টেংরা মাছ দিয়ে তরকারী রান্না করেছিলে? রাতে ঘুমাতে যাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ করে আমি আধা শুয়ে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস পড়ছিলাম তুমি এসে আমার পেটের উপর মাথা রেখে শুতে শুতে বললে- " পিঠা কি স্বাদ হয়নি? তরকারীটা কেমন হয়েছে বললে না তো? আমি বলেছিলাম " আমার পারুর হাতের রান্না কি খারাপ হতে পারে বল! যদিও সেদিন তরকারীতে লবণ দিতে ভুলে গিয়েছিলে কারণ একচুলাতে পিঠা আর এক চুলাতে তরকারী। জান পারু এখন আর কেউ তোমার মত জিজ্ঞেস করেনা। একাই রান্না করি খাবার সময় মনে করি আমার পারুই রান্না করেছে। এই শান্তনা ছাড়া আমার আর কি আছে বল? আর এইটুকু নিয়েই জীবনের বাকী সময়টা কাটিয়ে দিব। তুমি ভাল থেকো পারু অনন্ত আমার চেয়ে।
খবর বিভাগঃ
বিনোদন

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন