"আত্মবলিদানে অনন্য যারা" """""""""""""""""" শুরুটা ছিল এক বায়ান্নর ফেব্রুয়ারি -- মায়ের ভাষার দাবিতে টগবগে যুবকের দল সব ভয় ফুঁৎকারে উড়িয়ে করল মিছিলে মিছিলে প্রকম্পিত শহর , রফিক, শফিক, বরকত আর জব্বারের তাজা রক্তে লেখা হল একটি বিজয়ের উপাখ্যান-- " মায়ের ভাষা - বাংলা ভাষা।। তারপর '৬৬ এর গন অভ্যুত্থান , শতশত গ্রেফতার আর বুলেটের শব্দ, নির্ভীক তরুণের রাজপথ দখল, আসাদের রক্তেমাখা শার্ট ছিনিয়ে আনলো বংগবন্ধুর আগরতলা মামলার গর্বিত সেই বিজয় নিশান ।। অবশেষে এলো ভয়াল '৭১--- বিভিষীকাময় চরম উপাখ্যান -- এর আগে পৃথিবি কখনো দেখেনি কি করে দুধের শিশুকে মায়ের বুক থেকে ছিনিয়ে বুটের নিচে পিষে ফেলা যায় , দেখেনি বাবার সামনে যুবতীর সম্ভ্রম লুটের মর্মান্তিক দৃশ্য, অথবা মায়ের হাতে পিস্তল তুলে দিয়ে স্বাধীনতা পাগল ছেলেটাকে গুলি করতে থাকা মায়ের মৃত্যু ; এসবই দেখেছে, সয়েছে আমার বাংলা মা - আমার বাংলাদেশ। নির্বাক নিস্পলক তাকিয়ে , পাহাড়ের নির্ভীকতায় বুক পেতে সয়েছে সকল অত্যাচার, অনাচার আর পাষবিকতার এক সকরুণ পর্বের দৃশ্য। আজ স্বাধীন আমি, আমার বাংলাদেশ আর তার অনাগত বংশধর । তাইতো আজ বিজয়ের মাসে শতরূপে শতবেশে আকাশে বাতাসে দেখি আত্নবলিদানে উজ্জ্বল সেসব মুখ -- দেশকে ভালবেসে যারা নিজের স্বপ্ন সাধ আর ভালবাসাকে নিমেষেই করেছিল হায়েনাদের বোতলবন্দী ; আমার শ্রদ্ধা আর কৃতজ্ঞতা শুধুই তাঁদের তরে প্রতিনিয়ত।।
"আত্মবলিদানে অনন্য যারা" _ ইভা আলমাছ
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ডিসেম্বর ১৪, ২০১৬

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন