গাজীপুরে বিদেশি অস্ত্র, গুলিসহ ১৭ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা ।মঙ্গলবার রাতে তাকে গাজীপুরের পিকনিক স্পট স্প্রিং ভ্যালি এলাকা থেকে গ্রেফতার করা হয়।র্যাবের-১
থেকে জানানো হয়েছে আইয়ুব আলী খান একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে ও তার
সহযোগীরা জয়দেবপুর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপকর্ম ও সন্ত্রাসী
কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় হত্যা,
চাঁদাবাজি, মারামারি, চুরি, ছিনতাই, সরকারি কাজে বাধাদানসহ মোট ১৭ টি মামলা
রয়েছে।
র্যাব-১ আরো জানান , গাজীপুরের পিকনিক স্পট স্প্রিং ভ্যালি
এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য অবস্থান
করছে- এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের
সালনা কাথোরা এলাকার সিরাজ খাঁনের ছেলে আইয়ুব আলী খাঁনকে (৩০) গ্রেফতার
করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ২ রাউন্ড তাজা গুলি ও একটি
ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন