মঙ্গলবার, জুন ১৩, ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, চরম দূর্ভোগে যাত্রীরা

তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সাথে পণ্যবাহী ট্রাক, কর্ভাটভ্যানগুলো।
আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজট লক্ষ্য করা গেছে। মহাসড়ক দিয়ে টাঙ্গাইলের দিকে যানবাহন চলছে। তবে ঢাকার দিকে প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন থমকে আছে।
মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক মোঃ শাহাদত হোসেন বলেন, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে মহাসড়কে যানবাহনের গতি খুবই কম ছিল। চন্দ্রা থেকে ঢাকার দিকে যানবাহন ঠিকমতো চলতে পারছিল না। এ জন্য এ তীব্র যানজট।’

শেয়ার করুন