সোমবারে প্রচন্ড বর্ষাতে গাজীপুর সিটি
করপোরেশনের অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। ঢাকা গাজীপুর সড়কের বেশির ভাগ
এলাকা ছিল পানির নিচে। এমন প্রচন্ড বর্ষাতেও কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়ায়
এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের আটটি গুদাম ও একটি স’মিল পুড়ে গেছে।
সোমবার
রাত ১১ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার
সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ছয় ঘণ্টার
চেষ্টায় আজ মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার
সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১১ টার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকার
আব্দুল হালিম মিয়ার ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়
লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে
খবর দেয়।
ফায়ার সার্ভিসের লোকজনকে খবর
দেয়ার মাঝেই আগুন নিয়ন্ত্রণহীন হয়ে ওই গুদামে এবং আশপাশের আব্দুল রাজ্জাক,
জাহাঙ্গীর আলম, আক্কাছ আলী, মোঃ শামীম ও শরিফ আহম্মেদের ঝুট গুদাম এবং
জমির আলীর স’মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ও
কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন
নেভাতে শুরু করে।
জয়দেবপুর ফায়ার
স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, ফায়ার সার্ভিসের
চারটি ইউনিটের কর্মীরা টানা ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে
আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ঝুটের গুদাম ও ‘স’ মিল এর মালামাল
পুড়ে গেছে।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন