বৃহস্পতিবার, জুন ১৫, ২০১৭

কালিয়াকৈরে বনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বনবিটের আওতাধীন চান্দরা উওরপাড়া ফুটবল খেলার মাঠ এলাকা থেকে শুক্রবার দুপুরে বিট কর্মকর্তাদের নেতৃত্বে বনের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিশাল আকৃতির একটি ঘর গুড়িয়ে দেওয়া হয়।
বিট অফিস সুত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বন বিটের আওতাধীন চান্দরা এলাকায় কয়েকটি অবৈধ স্থাপনা রয়েছে। চান্দরা উত্তরপাড়া একাব্বর হোসেন বনের জমি দখল করে একটি ঘর তৈরী করে। পরে ওই দিন অভিযান চালিয়ে চান্দরা উত্তরপাড়া ফুটবল খেলার মাঠ এলাকায় বনের জমিতে গড়ে তোলা একাব্বর হোসেনের ৮০হাত লম্বা একটি টিনের ঘর ভেঙ্গে দেয় বন কর্তৃপক্ষ।
চন্দ্রা বিট কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দিন দুপুরে অভিযান চালিয়ে বনের জমিতে গড়ে তোলা একটি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন