শুক্রবার, জুন ০৯, ২০১৭

পুলিশ-আদালত কে কার কর্তৃত্বাধীন? সিরাজী এম আর মোস্তাক

আদালত কর্তৃক রিমান্ড আদেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে ফাহিম হত্যার পর মাননীয় প্রধান বিচারক বলেছেন, ‘আমি অফিসিয়ালি বিচারবহির্ভত হত্যার খবর জানিনা।’যে বিচারক মহোদয় রিমান্ড মঞ্জুর করেছিলেন, তিনিও কি তা জানেন না? সম্প্রতি আইজিপি মহোদয়ের নির্দেশে সারাদেশে সাঁড়াশি অভিযানে সহস্রাধিক নাগরিক গ্রেপ্তার হয়েছে, আদালত কি তাও জানেন না? পুলিশ বাহিনী সাঁড়াশি অভিযানের নির্দেশ দিতে পারেন না। তারা আইন শৃঙ্খলা রক্ষা বা আদালতের নির্দেশ বাস্তবায়নকারী মাত্র। আইন প্রণয়ন বা নির্দেশদানের কাজ তাদের নয়। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য আদালতের নির্দেশে তা করেন। অথচ সাঁড়াশি অভিযানের নোটিশে শুধু আইজিপির স্বাক্ষর ছিল। অর্থাৎ, পুলিশ এখন আদালতের কাজ করছে। মাননীয় আইজিপি মহোদয়ই প্রধান বিচারক। বিচার বিভাগ ব্যর্থ, অকর্ম্মন্য, ঠুটো জগন্নাথ ও হুকুম সর্বস্ব প্রতিষ্ঠান মাত্র।সাঁড়াশি অভিযানকালে পুলিশ বাহিনী নিজেরাই আসামী ধরা, বিচার করা ও জামিন দেয়ার কাজ করেছেন। তাদের আদালতে আমাদের মতো উকিলদের কোনো ভূমিকা ছিলনা। বরং বহু উকিলও অন্যায় গ্রেপ্তারের শিকার হয়েছেন। পুলিশের আদালতে আইন ও বিচার ভিন্ন। পুলিশ যা ইচ্ছে তাই করতে পারেন। পরোয়ানা ছাড়াই যে কাউকে আটক করতে পারেন। আইনজ্ঞ ব্যক্তিও পুলিশের কাছে জিম্মি। পুলিশের লাঠি ও অস্ত্র আছে। পুলিশ পুংলিঙ্গ। আইন-আদালত বোবা, বধির ও অস্ফুট। তাতে শুধু ফাঁক আছে। আইন-আদালত স্ত্রীলিঙ্গ। স্ত্রী কি পুরুষের কর্তৃত্ব করতে পারে?
দেশে এখন আইন শৃঙ্খলা বা বিচার নেই। বিগত কয়েকদিনে ঝিনাইদহে পুলিশ কর্তৃক গুম হওয়া বেশ কয়েকজন শিবির কর্মীকে বন্দুকযুদ্ধে হত্যা করেছে। নিহতরা সমাজে যথেষ্ট সমাদৃত। তাদের হত্যা আড়াল করতেই মঠের সেবায়েতদেরকে নির্মমভাবে খুন করেছে। জঙ্গি হামলার নামে দেশে দুর্ধর্ষ হত্যাকান্ড ঘটিয়েছে। ফাহিমের মতো অসংখ্য আসামীকে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধের নামে হাতকরা পরা অবস্থায় গুলি করে হত্যা করেছে। আমাদের দক্ষ প্রশাসন সন্ত্রাসী ধরতে ব্যর্থ হয়েছে বা মিথ্যাচার করেছে। এভাবে সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীসহ অসংখ্য নাগরিককে জেলগেটে আটক ও গুম করেছে। সরকারি মদদপুষ্ট জঙ্গি ব্যতিত কে এমন দুর্ধর্ষ কাজ করতে পারে? এটা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। অথচ মহান আদালত নিশ্চুপ বা অজ্ঞাত রয়েছে। ফলে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। আদালতের প্রতি শ্রদ্ধা ও ভক্তি উঠে গেছে। আদালতও পুলিশের প্রতিবেদনে নির্ভরশীল হয়েছে। পুলিশ যেভাবে রায় চাচ্ছে, আদালত তাই দিচ্ছে। অর্থাৎ আদালতই পুলিশের কর্তৃত্বাধীন হয়েছে।
এ্যাডভোকেট, ঢাকা।
mrmostak786@gmail.com.


শেয়ার করুন