এই রমজানের ঈদে বাংলাদেশ থেকে প্রায় দেড়লাখ মানুষ শপিং করতে ভারতে যাচ্ছেন, বিশেষ করে কলকাতায়৷ ব্যবসায়ী নেতারা জানান, সেখানে তাঁরা খরচ করেন এক হাজার দুইশত কোটি টাকারও বেশি অর্থ৷ তাঁদের কথায়, এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এখন আমার কথা হচ্ছে এক হাজার দুইশত কোটি টাকার সরকারী ভ্যাট ১৫% হারে একশ আশি কোটি টাকা চলে যাচ্ছ ভারতের উন্নয়নের জন্য ভারতের রাষ্ট্রীয় কোষাগারে এছাড় কাষ্টমস এর বানিজ্যতো থাকছেই। এখন যারা ভারতে শপিং করতে যান তাদের ভাষ্য এই যে, তুলনামূলকভাবে কলকাতায় পোশাকসহ সব পণ্যের দাম কম৷ মান এবং ডিজাইন ভালো৷’’ উদাহরন স্বরুপ ভারতের শান্তিনিকেতন থেকে যে শাড়ি ৫০০ রুপিতে কেনা যায় সেই একই শাড়ী বাংলাদেশের সেন্টর ঢাকায় দাম চার হাজার টাকা৷ এখন কথা হচ্ছে ভারতে যেতে ভিসা এবং বিমান, ট্রেন, বা বাস ভাড়া বাবদ যদি দশ হাজার টাকা চলে যায় তাহলে লাভ কি হল? আবার যারা ভারতে শপিং করতে যান তারা আরও বলেন বাংলাদেশে এখন রাত-দিন ২৪ ঘণ্টাই ট্র্যাফিক জ্যাম। একথার কোন মানে দাড়াল কি, ট্র্যাফিক জ্যাম সহ্য হয়না আর ভারতের ভিসা পেতে সময় লাগেনা। এদেশের লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে রাত কাটায় থাকার জায়গা নাই আবার ঈদ করবে কোথা থেকে আর আমরা আমাদের দেশের টাকা দিয়ে আসছি ভারতে। বাঙালী কখনো উন্নত বিশ্বের সাথে তাল মিলিযে চলতে পারবেনা কারন তাদের দেশপ্রেম নেই।
অনেক দিন আগের কথা আমাদের বাংলাদেশ থেকে লোকাস ব্যাটারী ভারত আমদানী করে অটো গাড়ী চালু করেছিল ভারতের যানজট সমস্যা দুর করার জন্য ঠিক তার বেশ কিছু দিন পর ভারতের সংসদে বিরোধী দলীয় নেতা এই লোকাস ব্যাটারী আমাদানী নিয়ে বলেছিল ভারতের টাকা চলে যাচ্ছে বাংলাদেশে আর তাই এই লোকাস ব্যাটারী আমদানী বন্ধ করতে হবে আর নয়তো লোকাস ব্যাটারীর ফ্যাক্টরী ভারতে স্থাপন করতে হবে এতে ভারতের কিছু মানুষের কর্মসংস্থানও হবে।ঠিক তার পরদিন ভারতের আপামর জনগন এই লোকাস ব্যাটারী বন্ধের জন্য আন্দোলন করে করেছিল। এবং লোকাস ব্যাটারী বন্ধ করা হয়েছিল।
আবার কেয়া কসমেটিক্স এর পন্য বাংলাদেশে চলেনা অথচ এই কেয়া কসমেটিক্স এর ভিতরেই তৈরী হয় ইউনিলিবার এর পন্য আর আমরা কি করি আমরা ইউনিলিভার ব্যবহার করি আর ভারত আমাদের দেশীয় পন্য কেয়া কসমেটিক্স ব্যবহার করে।আবার ভারত এর মধ্যে কেয়া কসমেটিক্স এর ফ্যাক্টরী ভারতে করতে বলেছিল কিন্তু কেয়া কসমেটিক্স তা করেনি। আর তাই তার শর্ত জুড়ে দিয়েছে যে, ভারতীয় নাগরীকদের কর্মসংস্থান করতে হবে কেয়া কসমেটিক্স কোম্পানীতে।
এখন আপনারাই ভাবেন আমাদের আর তাদের দেশ প্রেম নিয়ে।
খবর বিভাগঃ
জাতীয়
শেখ শহীদল ইসলাম স্বপন
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন