শনিবার, জুন ২৪, ২০১৭

গাজীপুর মৌচাকে ট্রাক লেগুনা সংঘর্ষে নিহত ৩ আহত ১০

আজ ২৪/০৬/২০১৭ ইং রোজ শনিবার দুপুর ১.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এ বাংলাদেশ স্কাউট এর মেইন গেটের সমানে ট্রাক যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও দশ জন আহত হয়েছেন।নিহতদের পরিচয় জানা যায়নি
হতাহত সবাই শ্রমিক। তাঁরা লেগুনার যাত্রী  ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কোনাবাড়ী থেকে থেকে যাত্রী নিয়ে লেগুনাটি চান্দরা যাচ্ছিল। আর ট্রাকটি চান্দরা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে । মৌচাক এ বাংলাদেশ স্কাউট এর মেইন গেটের সমানে ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে লেগুনার দুই যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।
বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

শেয়ার করুন