গাজীপুর ও রংপুর সিটি করপোরেশন এলাকার জন্য মেট্রোপলিটন (মহানগর) পুলিশ গঠন করা হচ্ছে। এজন্য ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৫’ ও ‘রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য এ অনুমোদনের কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিদেশে অবস্থান করায় মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন অতিরিক্ত সচিব বিজয়।
অতিরিক্ত সচিব বলেন, ‘আমাদের অন্যান্য সিটি করপোরেশন এলাকায় পুলিশের জন্য মেট্রোপলিটন পুলিশ আইন রয়েছে। এটা করা হয় ওই এলাকার জনগণকে অধিকতর আইনী ও পুলিশি সেবা দেওয়ার জন্য। এখানেও (গাজীপুর ও রংপুর) একই উদ্দেশ্যে আইনগুলো করা হচ্ছে।’
তিনি বলেন, ‘মন্ত্রিসভা কতগুলো অবজারভেশন (পর্যবেক্ষণ) দিয়ে আইনটি চূড়ান্ত করতে পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে। সেবাগুলো যাতে আরো সুন্দরভাবে দেওয়া যায় সেজন্য পর্যক্ষেণ দেওয়া হয়েছে। এখন আইন দুটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে।’
বিজয় ভট্টাচার্য বলেন, ‘অন্যান্য মেট্রোপলিটন আইনগুলো যেভাবে হয়েছে এ আইন দুটিও সেভাবে হবে। নীতিগত অনুমোদন হওয়ায় এ মুহূর্তে আইনে কি আছে তা বলা যাবে না।’
খবর বিভাগঃ
গাজীপুর জেলা
জাতীয় নেতা
শীর্ষ নিউজ
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন