সোমবার, জুলাই ১০, ২০১৭

গাজীপুরে গ্যারেজ মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকা থেকে হযরত আলী (৬৫) নামের এক অটো রিকশা গ্যারেজ মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই গ্যারেজ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত হযরত আলী মহানগরীর ইটাহাটা কলাবাগান এলাকার মৃত তাহসান উল্লাহ্র ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, হযরত আলী ও তার দুইজন কর্মচারি নিয়ে নিজেই গ্যারেজটি পরিচালনা করতেন। রোববার দিবাগত রাত ১টার দিকে তিনি গ্যারেজের ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন। কর্মচারী সজিব ও রায়হান পাশের চাকা মেরামতের দোকানে ঘুমাতে যায়। সোমবার সকাল ৮টার দিকে আলম নামে এক চালক গ্যারেজ থেকে অটোরিকশা নিতে আসে। এসময় হযরত আলীকে গ্যারেজের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরো জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কোন কিছু জানা যায়নি, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
নিহতের ভাই ওসমান আলী জানান, হযরত আলীর কোনো শত্রæ ছিল না, পারিবারিক ভাবেও কারো সঙ্গে কোনো বিবাদ হয়নি। তিনি সহজ সরল জীবনযাপন করতেন।

বিস্তারিত পড়তে নীচে ক্লীক করুন


শেয়ার করুন