গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাস ষ্ট্যান্ডের ৫০ গজ সামনে বাংলাদেশ স্কাউটের মেইন গেটের বিপরীতে ট্রাক চাপায় হাফেজ
মো: নোমান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়ে শিশুর পিতাসহ দুইজন।
শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে।
হাফেজ মো: নোমান কালিয়াকৈর উপজেলার
রাখালিয়াচালা এলাকার মাওলানা আবু বকর সিদ্দিকের ছেলে। আহতরা হলেন- আবু বকর
সিদ্দিক ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সাইরুল ইসলাম।
সালনা হাইওয়ে থানার সার্জেন্ট মো: সজিব
শিখদার জানান, হতাহতরা একটি অটোরিকশাভ্যানে গাজীপুরের কোনাবাড়ি যাচ্ছিলেন।
পথে মৌচাক এলাকায় সামনে থাকা একইগামী একটি মোটরসাইকেল স্লীপ খেয়ে পড়ে যায়। এ
সময় অটোরিকশাভ্যানটি ওই মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীতগামী
একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে নোমান রাস্তায় পড়ে গিয়ে ট্রাকায় চাকায়
পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং নোমানের বাবা আবু বকর সিদ্দিক ও ঢাকা
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সাইরুল ইসলাম গুরুতর আহত হয়। এলাকাবাসি আহতদের উদ্ধার
করে স্থানীয় ক্লিনিকে পাঠায়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন