গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী বিটের
গোবিন্দপুর এলাকার একটি স-মিল থেকে বুধবার ভোড়ে লক্ষাধিক টাকার ৮৩সিএফটি
চুরাই গজারী কাঠ উদ্ধার করা হয়েছে। বোয়লী বিট কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ
মিয়ার নেতৃতে কাঠগুলি উদ্ধার করা হয়।
স-মিল মালিক মাসুদ উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ মেছের উদ্দিনের ছেলে।
মাসুদ ওই এলাকায় স-মিল স্থাপন করে দির্ঘদিন ধরে চুরাই গাজরী কাঠের ব্যবসা
করে আসছে।
বিট কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ জানায়,
মাসুদের ওই স-মিলে চুরাইকৃত গজারী কাঠ চেড়াই করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে
ওই স-মিলে গিয়ে কাঠ গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের মুল্য প্রায়
লক্ষাধিক টাকা হবে বলে তিনি উল্লেখ করেন। মাসুদের নামে বন আইনে (পি,ও,আর)নং
০২/বো অব-১৭/১৮ মামলা দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন