বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সালাউদ্দিনের পরিবার জানিয়েছে, বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। পরে হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানায়, অসুস্থ হওয়ায় কারা অভ্যন্তরের চিকিৎসক বিএনপির এই নেতাকে বাইরের হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুপারিশ করে। এজন্যই হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। বিভিন্ন মহল থেকে হার্ট অ্যাটাকের কথা বলা হলেও রিপোর্টে এ ধরনের কিছু ধরা পড়েনি। তবে আগে থেকেই তার হার্টে পাঁচটি রিং পরানো আছে।
বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার সালাউদ্দিন ৪ আগস্ট থেকে কারাবন্দি আছেন।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন