বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় বুধবার (২০ সেপ্টেম্বর) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকালে নগরীর টঙ্গী হাসান উদ্দিন সরকারের বাসভবনের সামনে গাজীপুরের সরকার পরিবারের সদস্যবৃন্দ আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রকিব উদ্দিন সরকার পাপ্পু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান, এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
সভাপতির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন বর্তমান বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের তকমা নিয়ে গণতন্ত্রহীন এক চরম বৈরী পরিবেশে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। মানুষের ভোটের অধিকার নেই, মৌলিক মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। মত প্রকাশের স্বাধীনতা বহু আগেই কেড়ে নেয়া হয়েছে। সংবাদপত্র, টেলিভিশন মিডিয়া আজ অস্তিত্ব সংকটে আছে।
সমাপনী বক্তৃতায় আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জিয়া পরিবারকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুচিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করে বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু এই দিন দিন নয় আরও দিন আছে। জনগণ স্বৈরাচারী বাকশালীদের এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে উন্মুখ হয়ে আছে।
সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ডাঃ মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব কাজী মাহবুবুল আলম গোলাপ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব এড. আব্দুস সালাম, গাজীপুর সদর পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) আঃ করিম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব আফজাল হােসেন কায়সার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক জনাব প্রভাশক বসির উদ্দিন আহমেদ, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক জনাব মােঃ সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব শাহাদত হোসেন শাহীন প্রমূখ। পরে মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনা এবং জিয়া পরিবারের জন্য মোনাজাতে দোয়া করা হয়। এবং দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।






0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন