অদ্যকার সাংগঠনিক সভায় জনাব মোঃ সৈয়দ আলীর এর প্রস্তাবে এবং মোঃ হাবীবুর রহমান হাবীব এর সমর্থনে ও সর্ব সম্মতিক্রমে জনাব মোঃ শামসুজ্জামান শাহেদ কে কে সভাপতি নিযুক্ত করিয়া সভার কাজ আরম্ভ করা হয়। প্রথমেই সমাজের ভুমিহীন, ছিন্নমূল, হতদরিদ্র, প্রতিবন্ধী, অবহেলিত, মানুষের সম্পর্কে কিছু বলিবার জন্য তিনি জনাব শেখ শহীদুল ইসলাম স্বপন কে অনুরোধ জানান। জনাব শেখ শহীদুল ইসলাম স্বপনু ভুমিহীন, ছিন্নমূল, হতদরিদ্র, প্রতিবন্ধী, অবহেলিত, মানুষের দৈনন্দিন জীবন যাপনের ব্যাপারে বিস্তারিত আলোকপাত করিয়া ভুমিহীন, ছিন্নমূল, হতদরিদ্র, প্রতিবন্ধী, অবহেলিত, মানুষের কিল্যানে তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষে একটি সমাজকল্যান সংস্থা গঠনের প্রস্তাব করেন। এ বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর একটি সমাজকল্যান সংস্থা গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিস্তারিত আলাপ আলোচনাক্রমে প্রস্তাবিত প্রগ্রেস হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি এর ব্যাপারে নি¤œ বর্নিত সিদ্ধান্ত গুলি সর্বসম্মতিক্রমে গ্রহিত হয়।
১। সংগঠনের নাম করনঃ অদ্যকার সভায় জনাব মোঃ মোশারফ হোসেন সংগঠনের নামকরনের প্রস্তাব করিলে সভায় বিস্তারিত আলোচনার পর সংগঠনের নাম প্রগ্রেস হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি রাখিবার সিদ্ধান্ত গ্রহিত হয়।
২। সংগঠনের ঠিকানাঃ সংগঠনের কাজ সুষ্ঠভাবে সম্পাদনের জন্য একটি অফিসের প্রয়োজনীয়তা উল্লেখ করিয়া জনাব মোঃ সাকাউল করিম বাবুল বলেন সংগঠনের ঠিকানা হবে। গ্রামঃ মৌচাক পোঃ মৌচাক থানাঃ কালিয়াকৈর, জেলাঃ গাজীপুর। এই স্থানেই সংগঠনের অফিস স্থাপনের প্রস্তাব করেন যাহা সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।
৩। সংগঠনের সভ্য নির্বাচনী এলাকাঃ অদ্যকার সভায় জনাবা মোসাঃ আলেয়া আক্তার প্রস্তাব রাখেন যে আমাদের সংগঠনের সভ্য নির্বাচনী এলাকা নির্বাচন করা প্রয়োজন। সভায় বিস্তারিত আলাপ আলোচনার পর সংগঠনের সভ্য নির্বাচিত এলাকা গাজীপুর জেলার সকল ভুমিহীন, ছিন্নমূল, হতদরিদ্র, প্রতিবন্ধী, অবহেলিত, মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখিবার সিদ্ধান্ত গৃহিত ও অনুমোদিত হয়।
৪। সংগঠনের তহবিল ঃ অদ্যকার সভায় সংগঠনের অনুমোদিত তহবিল সংক্রান্ত আলাপ আলোচনান্তে প্রস্তাবিত সংগঠনের অনুদান আদায় ও সংযোজন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। যাহা হলঃ- এই সংগঠন’’-এর সদস্যদের যে কোন দান, অনুদান, ও উপহার এনে তহবিল সংযোজন করা হবে। যে কোন দেশী-বিদেশী সংস্থা, ঘএঙ, প্রাইভেট ও পাবলিক সংগঠন, যে কোন কোম্পানি, ফার্ম, সরকারি দান-অনুদান, নগদ অর্থ কিংবা সম্পদে এই সংগঠনের তহবিলে সাদরে গৃহীত হবে। এছাড়া এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সম্মানিত সদস্য উপদেষ্টা সদস্য,আজীবন সদস্য, দাতা সদস্য যারা থাকবেন তারা এককালীন যে পরিমান অনুদান করবেন তা সংগঠনের তহবিল হিসেবে গন্য হবে। এবং কোন ধর্মীয় প্রতিষ্ঠান যদি কোন যাকাত প্রদান করেন ত্ওা এই সংগঠনের তহবিলে সংযোজন করা হবে।
অদ্যকার সভায় আর কোন আলোচনার বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া সভার কর্ম সমাপ্তি ঘোষনা করেন।
সভাপতি
রস্তাবিত প্রগ্রেস হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি
