১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ
(নিবন্ধন ও নিয়ন্ত্রণ) ৪৬ নং অধ্যাদেশ এবং এই আইনের অধীনে প্রণীত বিধি ও অনুমোদিত গঠনতন্ত্র
মেনে চলব।
নিয়মিত বার্ষিক রিপোর্ট ও হিসাব নিরীক্ষা প্রতিবেদন
সংশ্লি¬ষ্ট বিধির ৯ ও ১০ ধারামতে নিবন্ধনকারী কর্তৃপক্ষের নিকট দাখিল করব।
নিবন্ধন সনদ প্রাপ্তির তারিখ হতে ৩ (তিন) মাসের
মধ্যে কাজ শুরু করব, এবং কাজ শুরুর ১৫(পনর) দিনের মধ্যে তা রেজিষ্ট্রিকরণ কর্তৃপক্ষকে
অবহিত করব।
মহাপরিচালক,সমাজসেবা অধিদফতর, ঢাকার অনুমতি ব্যতীত
অত্র জেলার বাইরে অত্র সংস্থার কোন কার্যক্রম পরিচালনা করাব না।
নিবন্ধনের তারিখ
হতে প্রতি ৫ বছর অন্তর অন্তর বিধি মতে নিবন্ধন নবায়ন করব।
নিবন্ধনের সময় দাখিলকৃত এবং অনুমোদিত কার্যনির্বাহী
কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে ও গঠনতন্ত্রের কোন সংশোধন বা পরিমার্জন হলে নিবন্ধনকারী
কর্তৃপক্ষের অনুমোদন নিব।
নিবন্ধন সনদ পত্রে যে নামকরণ আছে তা ব্যতীত অন্য
কোন ভাবে বা সংক্ষিপ্ত আকারে নাম ব্যবহার করব না। নামের সাথে অবশ্যই নিবন্ধন নম্বর
ব্যবহার করব এবং ঠিকানা পরিবর্তনের ০৭(সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার
মাধ্যমে উপপরিচালককে অবহিত করব।
নিবন্ধনের পর ৩০ দিনের মধ্যে সংস্থার নামে ব্যাংক
একাউন্ট খুলে নিবন্ধনকারী কর্তৃপক্ষকে অবহিত করব।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি
অথরিটির অনুমতি ব্যতীত সঞ্চয়/ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করব না।
নিবন্ধন সনদের অপর
পৃষ্ঠায় বর্ণিত নির্দেশাবলী অবশ্যই পালন করব।
নিবন্ধনকারী কর্তৃপক্ষ
কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত শর্ত বা ও দেশের প্রচলিত আইন মেনে চলব।
উল্লিখিত কোন শর্ত ভংগকারী সংস্থার বিরুদ্ধে নিবন্ধনকারী কর্তৃপক্ষ
যে কোন ব্যবস্থা নিতে পারবে।
আমরা নি¤œ স্বাক্ষরকারীগন এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, বাংলাদেশ
ভুমিহীন জনকল্যান সোসাইটি এই নামীয় কোন নিবন্ধিত সমাজসেবামূলক সংগঠন নাই। আমরা আরও
অঙ্গিকার করিতেছি যে,অত্র কার্য এলাকায় নিবন্ধিত অন্য কোন সংগঠনের সঙ্গে সাংঘর্ষিক
হইবে না। সমাজসেবা আইন ১৯৬১ বা ১৯৬২ এর বিধিমালা এবং সময়ে নিবন্ধক মহোদয়ের সার্কুলার
মোতাবেক সংগঠন পরিচালনা করিব। আমরা আমাদের সংগঠনের যাবতীয় সাংগঠনিক কাগজপত্র সঠিক ও
নির্ভুলভাবে দাখিল করিয়াছি।
অতএব কোন তথ্য গোপন
করা হইলে বা দাখিলকৃত তথ্যগত ভুলত্রুটি পরিলক্ষিত হইলে উহার দায় দায়িত্ব আমরা বহন করিব
এবং দাখিলকৃত তথ্যাদি গোপন বা ভুলভ্রান্তি প্রমানিত বা উদ্ ঘাটিত হলে সমাজসেবা বিভাগ
থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে তা মেনে নেব।
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরঃ
সভাপতি
সম্পাদক
কোষাধ্যক্ষ
