বুধবার, মার্চ ০৯, ২০১৬

প্রস্তাবিত প্রগ্রেস হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি এর উপ আইন প্রনয়ন ও অনুমোদনঃ



অদ্যকার সাংগঠনিক সভায় জনাব মোঃ সৈয়দ আলীর এর প্রস্তাবে এবং মোঃ হাবীবুর রহমান হাবীব এর সমর্থনে সর্ব সম্মতিক্রমে জনাব মোঃ শামসুজ্জামান শাহেদ কে সভাপতি নিযুক্ত করিয়া সভার কাজ আরম্ভ করা হয় প্রথমেই সভাপতি সাহেব সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে কিছু বলিবার জন্য তিনি জনাব মোঃ শহীদুল ইসলাম স্বপন কে অনুরোধ জানান জনাব শেখ শহীদুল ইসলাম স্বপন সংগঠনের গঠনতন্ত্রেও ব্যাপারে বিস্তারিত আলোকপাত করিয়া প্রস্তাবিত সংগঠনের উপ আইন প্রনয়ন গ্রহন বিষয়ে সভায় বিস্তারিত আলাপ আলোচনার পর বাংলাদেশ সমাজ কল্যান মন্ত্রনালয় কতৃক প্রকাশিত সেচ্ছাসেবী সমাজ কল্যান প্রতিষ্ঠান সমূহের গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে ১৯৬১ সালের ৪৬ নং অধ্যাদেশ এবং ১৯৬২ সালের আওতা কতৃক প্রনীত প্রকাশিত সেচ্ছাসেবী সংগঠনের সকল নিয়ম কানুন/বিধি পর্যালোচনা করিয়া তাহার আলোকে অত্র সংগঠনের গঠনতন্ত্র  সর্বসম্মতিক্রমে গৃহীত অনুমোদিত হয়

অদ্যকার সভায় আর কোন আলোচনার বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া সভার কর্ম সমাপ্তি ঘোষনা করেন

সভাপতি
প্রস্তাবিত প্রগ্রেস হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি



শেয়ার করুন