সোমবার, মে ৩০, ২০১৬

সংগীগ সম্পর্কে যা বললেন শিল্পী শান্ত

বর্তমানে বাংলাদেশের সংগীত কোথায় গিয়ে দাঁড়ালো । বিদেশি সুর আর বিদেশি মিউজিকে আমরা ভুলে গেছি আমাদের মাটির গান । যে গান গেয়েছে আব্দুল আলিম ,হাসন রাজা ,লালন শা, ফকির আলমগির, কুমার বিশ্বজিত ,তপন চৌধুরী , মুজিব পরদেশি, ইব্রাহিম , আশ্রাফ উদাশ , বেবি নাজনিন , আখি আলমগির ,মমতাজ , খালিদ হাসান মিলু , মনির খান সহ আরও বরেন্ন অনেক শিল্পিরা । যে গান সুনলে গায়ের লোম শিউরে উঠে । একই গান আমার দাদা সুনেছে বাবা সুনেছে আমি শুনছি আমার ছেলেও সুনে কত ভাল গান । যত সুনি মন ভরে না । পৃথিবী যতদিন থাকবে এই গান ততদিন থাকবে । এটা চির সত্য ।। আমরা খুদ্র গায়ক তবু চেষ্টা করেছি মাটির গান গাইতে । কিনতু আজ বড় কষ্ট হয় যখন দেখি বিক্রিত সুর মিউজিকে একটা গান । একজন শিল্পী । সহরে খুবই হিট অথচ গ্রামে গঞ্জে তার নাম নিশানা নেই । তবু মিডিয়া তাকে নিয়ে মাতা মাতি করে । ঠিক কদিন পরেই শেই গান সেই শিল্পীকে আর কেউ মনে রাখেনা । তাহলে লাভ কি ক্ষণিকের জন্য । আমাকে যদি পরবর্তী প্রজন্ম মনে না রাখে তাহলেত আমার সাফল্য সবই বৃথা । এভাবে মানুষ আরও গান শোনাকে বিরক্ত মনে করে । এঁর পর আরও বড় সমস্যা এখন সিডি কম । রেকর্ড গেল । ক্যাসেট গেল । সিডিও জাবার পথে । তাই আসুন আমরা যারা এখন গান করি চেষ্টা করি মাটর সুরে মাটির গান করে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যটা ধরে রাখি ।
********* ক্ষমার চোখে দেখবেন । এটা উপদেশ না আমার মনের আকাংখা । আমরা সকলে মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা পারব আমাদের দেশের সংগীত কে বাচিয়ে রাখতে । সবাই ভাল থাকুন ভাল গান শুনুন ধন্যবাদ ।

শেয়ার করুন